র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদকবিরোধী পৃথক দুই অভিযানে ১৩৫০ পিস ইয়াবা ও দুইটি মোবাইল এবং ৭০০ টাকা সহ মোঃ কায়েস (৩৩) ও সাত্তার (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত-রাত সাড়ে ১২ টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় একটি মোবাইল ও ১০০ পিস ইয়াবা সহ হাতেনাতে তাকে আটক করা হয় সাত্তার কে। সে উপজেলার চরটেকি গ্রামের দুলাল মিয়ার ছেলে।
অপরদিকে শুক্রবার (৯ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার চরদেওকান্দি থেকে ১২৫০ পিস ইয়াবা, ৭০০ টাকা এবং একটি মোবাইলসহ পার্শ্ববর্তী কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের ডাঙ্গের গাঁও এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে মোঃ কায়েস কে আটক করে র্যাব।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করে জানান, সাত্তার ও কায়েস দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ সাত্তার ও চরদেওকান্দি থেকে কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের ডাঙ্গের গাঁও এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে মোঃ কায়েস কে ১২৫০ পিস ইয়াবা, একটি মোবাইল ও ৭০০ টাকা সহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।
হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর