অগ্নিকাণ্ডে নিহতদের ৫২ মরদেহ ঢাকা মেডিকেলে, বাড়তে পারে সংখ্যা
নারায়ণগঞ্জের ভুলতায় সেজান জুস কারখানায় নিহত ৫২ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এখনও কারখানার ভবনটিতে মরদেহের সন্ধানে চলছে তল্লাশি।
শুক্রবার (০৯ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হলেও এই সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তাদের তল্লাশি অব্যহত আছে। ভবনের ছাদের দরজা তালাবদ্ধা থাকায় হতাহতের সংখ্যা এত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকালে সূত্রপাত হওয়া আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এর আগে শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রনে আসলেও সকালের দিকে আবারও জ্বলে উঠে। পরে আবারও ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।
এদিকে হতাহতের এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তারা নিহতদের আত্মার শান্তি কামনা করেন। একইসাথে নিহতদের পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।
বার্তা বাজার/এসজে