আলফাডাঙ্গায় যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মহামারিতে কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগ।

শুক্রবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা আওয়ামী যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি উপহার প্যাকেটের মধ্যে ১০ কেজি চাল, ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, সাবানসহ খাদ্য সামগ্রী দেওয়া হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক এস এম জানে আলম জনি, সদস্য রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন পিকুল, রানা হামিদ, মিজানুর রহমান রিপন, শাহিন মিয়া, সদর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া প্রমুখ।

এ বিষয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন জানান, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন করোনাকালীন সংকটময় পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়াতে। এরই ধারাবাহিকতায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় মানবিক যুবলীগ সবসময় অসহায় মানুষের পাশে আছে।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুর নেতৃত্বে আমরা আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা এই করোনাকালীন সময়ে অসহায়, হতদরিদ্র মানুষের পাশে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। আগামীতেও অসহায় কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর