বিধি-নিষেধ অমান্য করে বাল্য বিয়ে: প্রশাসনের জরিমানা

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে কঠোর বিধিনিষেধের মধ্যে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো স্কুল ছাত্রী।সে তাদের গ্রামের শেখ ফজিলাতুন্নেসা স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার জানান, মহামারী করোনা((কভিট১৯) যখন সারাদেশে ১৪দিনের বিধিনিষেধ চলছে এর মাঝে মেয়ে বাবা আজিজ মোগল পাশের গ্রামের ঢাকায় চাকরী করেন এমন এক ছেলে সাথে পারিবারিক ভাবে বিবাহ ঠিক করেন।প্রশাসন বিষয়টি জানতে পেরে মেয়েটি বাড়িতে গিয়ে হাজির হন।পরে মেয়ের বোন জামাই, বোনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটহাজার টাকা জরিমানা করেন।

এ সময় মেয়ের মা কে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না মুছলেকা দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) অঞ্জন কুমার সরকার জানান মেয়ের মাকে মুছলেকা দিয়েছে তাদের মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না ।

উত্তম আর্য্য/বার্তা বাজা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর