বালিয়াকান্দিতে বিধি-নিষেধ অমান্য করায় ৮ জনকে জরিমানা
লকডাউনের ৯ম দিনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত ৮জনকে ২ হাজার ৪শত টাকা জরিমানা করেছে । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।
শুক্রবার সকাল থেকেই উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন সড়ক, হাট-বাজার, মোড়ের দোকান, সড়কে চলাচলরত মোটর সাইকেল চেকিং করাসহ টহল জোড়দার করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও বালিয়াকান্দি থানা পুলিশ। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই জেরার মুখে পড়তে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে ২ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি