টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান

ব্যুরো বাংলাদেশের উদ্যোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঁচটি কার্ডিয়াক মনিটর ও মনিটর সামগ্রী দেয়া হয়েছে। শুক্রবার (৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনের উপস্থিতিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম সজীবের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, বুরো টাঙ্গাইলের ডিভিশনাল ম্যানেজার হারুন অর রশিদ প্রমুখ।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর