সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিষয়ক সচেতনতামূলক সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিসিডিএস ভবনের হলরুমে উক্ত সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিসিডিএস’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব দ্বীন আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব শেখ হারিছ উল্লাহ, সহ-সভাপতি হাফিজুল ইসলাম, কওছার আলীসহ সংগঠনটির বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ। সভায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ যথাসময়ে পৃথক করে রাখা এবং যথাযথ কোম্পানীর কাছে হস্তান্তর করে নিয়ম মোতাবক ব্যবসা পরিচালনা করার আহ্বান জানানো হয়। বক্তারা এ সময় নিয়ম না মেনে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার গ্রহনের ঘোষণা দেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর