ঈশ্বরগঞ্জে অগ্নিকান্ডে ৩ লাখ টাকার ক্ষতি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোয়াল ঘরে অগ্নিকান্ডে গোয়ালের ষাড়, গাভী, হাস-মুরগী, ধান-চালসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডের ঘটনাটি। এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া মধ্যাপাড়া গ্রামের এনামুল হক পেশায় ড্রাইভার। বছর দুই আগে বাড়ির জমি বন্ধক দিয়ে ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। গোয়ালের গরু বিক্রি করে ঋণ পরিশোধ করবেন ভেবেছিলেন এনামুল। ঈদের হাটে বিক্রি করার কথা ছিলো গোয়ালের ষাড় গরুটিকে। যার মূল্য হাঁকা হচ্ছিলো লাথ টাকার উপরে। ইতোমধ্যে ৯৫ হাজার টাকা দামও হয়েছিল। গোয়ালে ছিলো ৭০ হাজার টাকা মূল্যের এতটি গাভীও।
এছাড়া বৃহস্পতিবার রাত ১২ টার দিকের অগ্নিকান্ডে গোয়ালে থাকা অর্ধশত হাঁস-মুরগী, ছিল ৪০ মণ ধান ও দুই মণ চাল ওও ঘরটি ছাই হয়ে গেছে। স্থানীয় এলাকাবাসী আগুন নেভালেও অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয় দরিদ্র পরিবারটির।
এনামুল হক বলেন, আগুন কিভাবে লেগেছে বুঝতে পারছেন না। গোয়াল ঘরে সন্ধ্যায় ধোঁয়া দিলেও নিভে যাওয়ায় রাতে ফ্যান ছেড়ে ঘুমাতে যান। সেখান থেকেও লাগতে পারে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর তারা পেলেও গ্রামবাসী নিভিয়ে ফেলায় তাদের প্রয়োজন হয়নি।
আরিফুল হক/বার্তাবাজার/পি