বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রবাসী জাহেদের!

দীর্ঘ ১০ বছর প্রবাসে ছিলেন মোহাম্মদ জাহেদ। কথা ছিল সবকিছু ঠিকঠাক থাকলে এ-বছর দেশে ফিরে বসবেন বিয়ের পিঁড়িতে। তার সেই স্বপ্নটি অধরাই থেকে গেল। প্রাণঘাতী করোনাভাইরাস কেড়ে নিল তার জীবন। দীর্ঘ ১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় সাউথ আফ্রিকায় মৃত্যুবরণ করেন।

ইরে-বাবা, কইরে বাবা, বাবা তুই কই। তুই তো দেশে এসে বিয়ে করবি বলেছিলি, লাশ হয়ে গেলি কেন? আমি তো তুকে লাশ দেখতে চাইনি। এভাবে কেঁদে কেঁদে মুঠোফোনে উত্তর দিচ্ছিলেন নিহত প্রবাসী জাহেদের আম্মা।

প্রবাসী মোহাম্মদ জাহেদ (৩০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাউথ আফ্রিকায় মৃত্যু বরণ করেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত বারোটা দিকে তার মৃত্যু সংবাদ দেশে আসে।

মোহাম্মদ জাহেদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমতলী ইয়াছিনি পাড়া এলাকার নরুল আলম ছেলে।

বাবা-মায়ের সুখের সংসারে ছেলে যে আর ফিরবে না; সেটি বিশ্বাস করতে পারেছে না নিকট আত্মীয়রাও।

পারিবারিক সুত্রে জানা যায়, ১৫ দিন পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাউথ আফ্রিকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত বারোটা দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি সেখানে ব্যবসা করতেন। দীর্ঘ ১০ বছর প্রবাসী জীবন শেষে; এই বছর দেশে এসে বিয়ে করার কথা ছিল। সেই দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে ফিরতে পারেনি এই যুবক।

আবদুল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর