সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অবৈধ কমিটি বাতিল ও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলা বাস মিনিবাস মালিক সমিতির আয়োজনে বৃহষ্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্যে রাখেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক অধ্যক্ষ আবু আহমেদ, সদস্য প্রাণনাথ দাস, মাতাহারুল হক সজল, হেলালুজ্জামান খান প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি একটি ঐতিহ্যবাহি সংগঠণ। ইতিপূর্বে গঠনতান্ত্রিক উপায় গঠিত কমিটি জনসাধারণের স্বার্থে তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছিল। সম্প্রতি গায়ের জোরে অবৈধ একটি কমিটি গঠণ করে বাস টার্মিনালকে কুক্ষিগত রাখার চেষ্টা চালাচ্ছেন সাইফুল করিম সাবু ও গোলাম মোর্শেদ। বক্তারা এ সময় অবিলম্বে নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ না নিলে আগামীতে বৃহত্তর কর্মসুচি দেয়া হবে বলে ঘোষণা দেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর