টাঙ্গাইলে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ারে পৃথক অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ৩৯ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৯ জুলাই) সকালে পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর উপজেলার নগরছাওয়ালী এলাকা ও দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মির্জাপুর উপজেলার নগরছাওয়ালী গ্রামের নয়া মিয়ার ছেলে রিপন মিয়া (৪০) একই এলাকার সানোয়ার মিয়ার ছেলে আতাব উদ্দিন (৩০)।

এসময় ৫ গ্রাম হেরোইন (যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা) এবং নগদ ২৩ হাজার টাকাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে। অপরদিকে, বাসাইল উপজেলার হাবলা দক্ষিণ পাড়া গ্রামের মৃত লিয়াকত আলী মিয়ার ছেলে শামীম আহম্মেদ (৫২)। এসময় ৩৯ পিস টেপেনটাডল ট্যাবলে (যার মূল্য আনুমানিক ৯ হাজার ৭৫০ টাকা), একটি মোবাইল ও একটি সিম কার্ডসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন এবং টেপেনটাডল অবৈধভাবে সংগ্রহ পূর্বক মির্জাপুর ও দেলদুয়ার থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন এবং টেপেনটাডল সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মির্জাপুর ও দেলদুয়ার থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর