গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যাল হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, কুষ্টিয়া ও সিরাজগঞ্জের একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ, ১৫ জন উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৪ জন। এনিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০১জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৯৭টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৮৩ নমুনা পরীক্ষায় ১৭ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ২০ দশমিক ৪৮ শতাংশ।
বার্তাবাজার/পি