বিধিনিষেধ অমান্যকারীকে গ্রেফতারের নির্দেশ দিলেন এমপি মাইজভান্ডারী
দেশব্যাপী করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার। তার মধ্যে চট্টগ্রামের ফটকছড়িতে করোনা সংক্রমণের হার অত্যাধিক ভাবে বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (৯ এপ্রিল) থেকে মাঠে কঠোর বিধিনিষেধ ও লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি নজিবুল বশর মাইজভান্ডারী।
বৃহস্পতিবার (০৮ জুলাই) রাতে তার ব্যক্তিগত ফেইসবুক পেইজে এই সংক্রান্ত একটি পোস্ট দেন। পোস্টে তিনি সরকারের নির্দেশ অমান্যকারীকে প্রয়োজনে মামলাসহ জেলহাজতেও নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে ।
মাইজ ভান্ডারী বলেন, ফটিকছড়ি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে রোগীর রাখার জায়গা দিতে পারছিনা আর আপনারা তামশা করে যাচ্ছেন যা কোন প্রকারেই মানা যায় না।
এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সূত্র মতে, ফটিকছড়িতে গত দশ দিনে ১৮৪ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫২৫। তাছাড়া গত বছর এপ্রিল থেকে এই পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়।
উল্লেখ্য ফটিকছড়িতে করোনা সংক্রমনের প্রথম দিকে করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও তৃতীয় ঢেউ শুরুর পর থেকে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার।
অন্যদিকে জনসাধারণের আর্থিক অনুদানে গড়ে উঠা ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র।
বার্তা বাজার/এসজে