ভালুকায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভালুকায় তানজিলা আক্তার(১৪) নামে নবম শ্রেণীতে পড়ুয়া ১ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে ।

জানাযায়, আওলাতলী গ্রামের তাইজ উদ্দিনের কিশোরী মেয়ে তানজিলা আক্তার (১৪)বৃহস্পতিবার দুপুরে সবার অজান্তে তাদের পাকা ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেলে নিহত কিশোরীর বাবা পুলিশে খবর দেয় । পুলিশ ঘটনাস্থল থেকে এসে লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বার্তা বাজারকে জানান প্রেম ঘটিত কোন ব্যাপারে এ ঘটনা ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।

আরিফুল হক পলাশ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর