চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চট্টগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুলাই) নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ দামুয়া পুকুর পাড় এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ ইয়ার খানকে (২২) গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ​চিপস-চকলেটের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে ইয়ার খান। ভিকটিমের বাসার পাশেই ইয়ার খানের বাসা।

সর্বশেষ (৫ জুলাই) ধর্ষণের পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে ভিকটিম। এরপর ভিকটিমের দাদী বৃহস্পতিবার (৮ জুলাই) ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। মামলা করলে ইয়ার খানকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (​ওসিসি) চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর