নাটোরে করোনা সংক্রমণের হার কমছেই না। প্রত্যন্ত গ্রামাঞ্চলের আনাচে-কানাচে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। শিশু সহ সব বয়সীরাই করোনায় আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ ও করোনায় নাটোরের দুইজন ও নাটোর সদর হাসপাতালে উপসর্গে ৩ জনের মৃত্যু সহ জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জুলাই) বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সহ গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ১৫২ জন। সংক্রমনের হার গতকাল বুধবারের চেয়ে ৬.৮৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৪.৮৩ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩৯ জনের। মোট আক্রান্ত ৪৬৬৩ জন। সুস্থ হয়েছেন ২১০৯ জন। করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ভর্তি আছেন ১০৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৪৮৯ জন। নাটোর সদর হাসপাতালে করোন ওয়ার্ডে রোগী ভর্তি হয়েছে ৮৪ জন। আর আইসোলেশন ওয়ার্ড ইয়েলো জোনে রয়েছে ২১ জন। এছাড়া জেলার অন্যান্য হাসপাতালগুলোতে রোগী ভর্তি রয়েছে ৩৩ জন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম মুঠোফোনে বার্তা বাজারকে জানিয়েছেন তিনি বর্তমানে আইসোলেশনে আছেন এবং ভাল আছেন। এসময় উপজেলার সকল শ্রেনীপেশার মানুষের দোয়া চেয়েছেন বাংলাদেশ পুলিশের দক্ষ ও চৌকস এই জনবান্ধন কর্মকর্তা।
এছাড়া জেলার বিভিন্নস্থানে মহল্লায় মহল্লায় জ্বর শ্বাসকষ্ট নিয়ে মানুষ মারা গেলেও সে অঞ্চলের লোক তা প্রকাশ করছে না এমন খবর জেলার বিভিন্ন স্থান থেকে পাওয়া যাচ্ছে। যদিও তা সঠিকভাবে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা সম্ভব হয়নি।
সাকলাইন শুভ/বার্তা বাজার/টি