কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ওসি ফয়জুর রহমান মারা গেছেন। বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে থানার ভেতরের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ফয়জুর রহমানের বাড়ি শেরপুর সদর উপজেলায়। গত মাসেই তিনি এই থানায় যোগ দিয়েছিলেন।
থানার এসআই শাহবুদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, থানার ভেতরে কোয়ার্টারে থাকতেন ওসি স্যার। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দুপুরের খাবার দিতে গেলে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে দেখা যায়, তিনি বাথরুমে অচেতন অবস্থায় পড়ে আছেন।
তিনি জানান, ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বার্তা বাজার/এসজে