চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের অসহায়-হতদরিদ্র এক হাজার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার ৩৫ লাখ ৭৪ হাজার টাকা পাচ্ছে। কঠোর লকডাউনের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের লোকজন।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদের ৬৫০ জন ৫০০ টাকা করে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, এ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিটি ইউনিয়নের ৬৫০ জন ৫০০ টাকা করে পাবে। মোট ৩৫ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ সহায়তা ইউনিয়ন পরিষদের মাধ্যমে কর্মহীন পরিবারের সদস্যদের দেওয়া হচ্ছে।
হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/টি