রায়পুরায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক বিতরণ

রায়পুরায় অস্বচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।

বৃহস্প‌তিবার (৮জুলাই) সকালে রায়পুরা উপ‌জেলার আমিরগঞ্জ, বীরকা‌ন্দি, আদিয়াবাদ, তুলাতুলী, মধ‌্যনগর ও গকুলনগরে ১৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী‌র মা‌ঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদা‌নের সা‌ড়ে ৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

এসময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমান উদ্দিন ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের নেতা মশিউল আলম কনক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, জেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি আশ্রাফ উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম-সম্পাদক অজয় সাহা, হাইরমারা ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক নয়ন ও আঃ রহিম প্রমূখ।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর