চলমান সংক্রমন রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলছে ৮ম দিনের মত লকডাউন ।মাঠে কঠোর অবস্থানে রয়েছেন প্রশাসন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকেই সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে উপজেলার বিভিন্ন পয়েন্ট উপজেলা প্রশাসন,পুলিশ,সেনাবাহিনী,আনসার সদস্যরা মাঠে কঠোর অবস্থানে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে থাকতে দেওয়া হচ্ছে না।
সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গিয়েছে লকডাউনের প্রথম দিকে মানুষকে যে হারে বিধিনিষেধ মানতে দেখা গিয়েছে এখন তেমন একটা বিধি নিষেধ মানতে দেখা যাচ্ছে না। স্বাস্থ্য বিধি উপেক্ষা করেই মানুষ বাহিরে স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে । নানান অজুহাতে মানুষ বাসা থেকে বের হচ্ছে।
করোনা বিধি-নিষেধ অমান্য করায় অনেকেই আবার মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা দিতে হচ্ছে। জরুরি প্রয়োজন ব্যতীত বাসা থেকে বের হয়ে অনেকেরই আবার প্রশাসনের জবাবদিহির মুখে পড়তে হয়েছে।লকডাউনের বিধিনিষেধ মানতে উপজেলা প্রশাসন থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত করোনা বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম বলেন, সরকারি ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ ভঙ্গের অপরাধে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২ জনকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি