রায়পুরায় হাট বন্ধ করে দিয়েছে প্রশাসন

কঠোর লকডাউনের মাঝে বিধি-নিষেধ অমান্য করে নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরা গরুর হাটে বৃহস্পতিবার (৮ জুলাই) গরু ছাগল নিয়ে এসেছিল বিক্রেতারা। জমতে শুরু করেছিল প্রতি বৃহস্পতিবারের নির্ধারিত সমরয় উপজেলার অন্যতম বৃহৎ এই গরুর হাটটি।

খবর পেয়ে দুপুরের আগেই র‌্যাব- পুলিশ নিয়ে অভিযান চালান রায়পুরার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার। মুহুর্তেই ফাঁকা হয়ে যায় গরুর হাটটি। এরপর স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় ৭ টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর