চট্টগ্রামে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

চট্টগ্রামে ২০ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭। বৃহস্পতিবার (০৮ জুলাই) ভোরে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকায় উত্তর বাজারের যমুনা ব্যাংকের সামনে থেকে মোঃ আলী হোসেন (২৮), মোঃ বেলাল (৩০) ও মোঃ জাহেদক (২০)কে ২০ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত ট্রাক সহ আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, জরুরী পরিবহনের নামে হাই ভোল্টেজ ক্যাবল (তার) পরিবহনের আড়ালে গাঁজা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে ভাটিয়ারী এলাকা হতে আটক করা হয়। পরে ট্রাকে (চট্ট-মেট্টো-ট-১১-৬৯৭৯) তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

আটককৃতদের সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নুরুল আবছার।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর