করোনায় একদিনে মৃত্যু প্রায় ২০০, আক্রান্তের নতুন রেকর্ড

দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুবরণ করেছেন ১৯৯ জন। এছাড়া একদিনে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৬৫১ জন।

বৃহস্পতিবার (০৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তাদের পাঠানো বিজ্ঞপ্তি মতে যার ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯২ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন।

৩৬ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্ত শনাক্ত করা হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১.৬২ শতাংশ।

এর আগে বুধবার (০৭ জুলাই) এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে মারা যান ২০১ জন। তাছাড়া ওই সময় আক্রান্ত শনাক্ত হন ১১ হাজার ১৬২ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর