টাঙ্গাইলে বিধিনিষেধ অমান্য কারায় ৮ জনকে জরিমানা
কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ৮ জনকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর থানার ওসি মীর মোশারফ হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। যারা আইন লংঘন করছে আমরা তাদেরকে আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছি, বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হাসান সিকদার/বার্তা বাজার/টি