বিরাট কোহলিকে রেখে চলে গেলেন ৩ জন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলনেতা বিরাট কোহলি।ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল।১৮ রানে কাটা পড়েন হিটম্যান।এরপর ব্যাট হাসেন আসেন অধিনায়ক।বিরটা কোহলিকে এক প্রান্তে রেখে একে একে ফিরে যান ভারতের তিন টপ অর্ডার।আর তাতে কিছুটা ব্যাকপুটে কোহলির ভারত।তবে হতাশার মাঝে ব্যক্তিগত ফিফটি তুলে নেন কোহলি।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩০ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ১৪৮ রান।

বৃহস্পতিবার (২৭ জুন) ইংল্যান্ডের ম্যানচেস্টারে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে কেমার রোচের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

দলীয় ২৯ রানে রোহিতের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন কোহলি। ইনিংসের শুরু থেকে দারুণ ব্যাটিং করে যাওয়া লোকেশ রাহুলকে ফিফটির আগেই সাজঘরে ফেরান জেসন হোল্ডার। তার আগে ৬৪ বলে ৬টি চারের সাহায্যে ৪৮ রান করেন রাহুল।

এরপর ব্যাট হাতে এসে চরম হতাশ করেন বিজয় শংকর ও কেদার যাদব।এখন ভারতীয় ক্যাপ্টেনকে সঙ্গ দিচ্ছেন সাবেক দলনেতা এমএস ধোনি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর