কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি জগলুল’র অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর পক্ষ থেকে মহামারী করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসা তথা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৬ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন এমপি পুত্র শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম সায়েদ বিন হায়দার রাজিব ।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের এমপি এস এম জগলুল হায়দার মহান জাতীয় সংসদ চলাকালীন সময়ে ঢাকায় অবস্থান করায় তার পক্ষ থেকে তারই মেজো পুত্র সায়েদ বিন হায়দার রাজিব ওই অক্সিজেন সিলিন্ডার গুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

এর আগে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ৯ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন এমপি পুত্র।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান বলেন, আমাদের এই হাসপাতালে করোনাকালিন দুঃসময়ের কয়েক লক্ষ টাকা মুল্যের অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহোযোগিতা করায় মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মহোদয়ের কাছে হাসপাতাল কতৃপক্ষ চির ঋণী হয়ে থাকবে । এই সংকটময় মুহূর্তে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাওয়ায় তিনি এমপি মহোদয়কে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভির আহমেদ উজ্জ্বল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান, মহসিন আহমেদ, শ্যামনগর উপজেলা ছাত্রলীগ নেতা ফেরদৌস হায়দার, কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর