আবারও করোনার সনদ নিয়ে প্রতারণা: স্বাস্থ্যের ২ কর্মচারিসহ গ্রেফতার তিন

রাজশাহীতে অর্থের বিনিময়ে ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট জিম্মিকারী ও প্রতারক চক্রের নারী সদস্যসহ ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তারেক আহসান, রফিকুল ইসলাম ও সামসুন্নাহার শিখা। এদের মধ্যে তারেক আহসান সিভিল সার্জন অফিসের অফিস সহকারী ও রফিকুল ইসলাম বক্ষব্যাধি হাসপাতালের গাড়িচালক।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল।

তিনি জানান, ভুক্তভোগী একজন অভিযোগকারী ও একটি গোয়েন্দা শাখার অভিযোগের ভিত্তিতে তারা তিন ধরে অভিযান চালাচ্ছিলেন। এ চক্রটিকে নগরীর হেঁতেমখা কলাবাগান এলাকা থেকে আটক করা হয়।

এরা তিন থেকে ৫ হাজার টাকার বিনিময়ে বিদেশগামী ও চাকুরিজীবীদের ভূয়া রিপোর্ট দিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতো। রাজশাহী সিভিল সার্জন কার্যালয়কে ঘিরে এ চক্র প্রতারণার ফাঁদ তৈরি করেছিলো। এ চক্রের সঙ্গে সিভিল সার্জন অফিসের অসাধু কর্মচারীযুক্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল।

এ পর্যন্ত প্রতারক চক্র ৩০ থেকে ৪০ জনের সঙ্গে প্রতারণা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছে। অভিযানে এদের থেকে প্রায় ১০০ জনের করোনা রির্পোট জব্দ করা হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর