পাকুন্দিয়ায় ১১ জনের করোনা পরীক্ষায় সবাই পজিটিভ

সারাদেশে মতো কিশোরগঞ্জের করোনাভাইরাসসংক্রমণ পরিস্থিতির ভয়াবহ হয়ে ওঠেছে। ৭ জুলাই (বুধবার) মধ্যরাতে আটটায় কিশোরগঞ্জের সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ জেলায় ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১২৭ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলায় ১১ জনের করোনা পজেটিভ এসেছে। তারা সবাই ৭ জুলাই (বুধবার) নমুনা দিয়েছিলেন।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, এখন পর্যন্ত পাকুন্দিয়ায় ১ হাজার ৭২৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের।

এ উপজেলায় বর্তমানে করোনা আক্রান্ত ব্যক্তি আছে ৬৩ জন। পাকুন্দিয়া হাসপাতালের কোয়ারেন্টাইনে রয়েছেন ১ জন।

পাকুন্দিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন শাহনাজ সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করে বলেন , সারা বাংলাদেশে করোনা সংক্রামণ ঊর্ধ্বগতি, আমাদের পাকুন্দিয়া উপজেলার একই অবস্থা। এ উপজেলায় করোনা পজিটিভ সংখ্যা বাড়ছে। যদি কারো করোনার কোন লক্ষ্মণ থাকে তাহলে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে স্যাম্পল দিন। পরবর্তীতে নেগেটিভ পজিটিভ যাই হোক সমস্ত সেবা আমরা দিচ্ছি। যে কোন কোভিড সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। নিজে সুরক্ষায় থাকুন, পরিবার কে সুরক্ষিত রাখুন।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর