বালিয়াকান্দিতে ৪ দিন ধরে ভ্যানচালক নিখোঁজ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক ভ্যান চালক গত ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই ভ্যান চালকের নাম, মোঃ মুক্তার খাঁ (২২)। সে উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদাহ গ্রামের মোঃ বকু খাঁর ছেলে।

এব্যাপারে মোঃ বকু খাঁ বাদী হয়ে গত ৫ জুলাই বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়রী নং ১৭৩ দায়ের করেছেন।

মোঃ বকু খাঁ বলেন, আমার ছেলে মুক্তার খাঁ ২ বছর ধরে ভ্যান চালায়। গত ৪ জুলাই বিকাল ৪টার দিকে প্রতিদিনের ন্যায় ভ্যান গাড়ী নিয়ে বাড়ী থেকে বের হয়। কিন্তু অনেক রাত হওয়ার পরও বাড়ীতে ফিরে না আসায় পাশের বাড়ী, আত্বীয় স্বজন বাড়ী ও ছেলের বন্ধুদের বাড়ীতে খোঁজখবর নেই। তার কোন সন্ধান পাই না।

জয়গুন বেগম বলেন, আমার ছেলের সাড়ে ৩ বছর আগে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ইচারা এলাকায় বিয়ে করে। বিয়ের পর তাদের একটি সন্তান হয়। সন্তান রেখে পুত্রবধু তার বাবার বাড়ীতে চলে যায়। এরআগে আমার ছেলেকে হত্যার হুমকি দেয়াসহ মোবাইল ও টাকা পয়সা কেড়ে নেয় রোকনসহ তার সাঙ্গপাঙ্গরা। আমার ছেলে নিখোঁজ হওয়ার পর পুত্রবধুর বাড়ীতে খোঁজ নিয়েছি সে তার প্রেমিকের সাথে পালিয়েছে। আমি আমার ছেলের সন্ধান চাই।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর