নীলফামারীতে ৭০ পরিবারকে খাদ্য সহয়তা দিলো সেনাবাহিনী

নীলফামারীতে ৭০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি । বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের কিসামত ভুটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৯মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন তানজিম আহমেদ শাকিল উপস্থিতিতে এসব সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর সদস্যরা ।

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শান্তি পদ রায়, ওয়ার্ড সদস্য রমানাথ রায় প্রমূখ ।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি লবণ । বাংলাদেশ সেনাবাহিনীর ১৯মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন তানজিম আহমেদ শাকিল বলেন, সেনাবাহিনীর নিজস্ব উদ্বৃত রেশন থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর