‘খাদ্য নিশ্চিত না করে চাপিয়ে দেয়া লকডাউন মানবাধিকার লঙ্ঘন’
দরিদ্রদের খাদ্য নিশ্চিত না করে চাপিয়ে দেয়া লকডাউন মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার(৮ জুলাই) সকালে ‘বৈশ্বিক মহামারী করোনা মোকাবিলায় রোডম্যাপহীন বাংলাদেশ শীর্ষক’ এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের অব্যবস্থাপনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। `লকডাউন’ বর্তমানে অকার্যকর নিষ্ঠুর রসিকতায় পরিণত হয়েছে। চলমান লকডাউন যেন বেকার হয়ে পড়া কোটি কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে খাবারের অভাবে মারার অমানবিক হাতিয়ার।
তিনি আরও বলেন, মহামারী ব্যবস্থাপনায় সরকারের উদাসীনতা ও বিজ্ঞানমনস্ক নীতি প্রণয়নে চরম ব্যর্থতার ফলে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন অবস্থায় উপনীত হয়েছে। একদিকে অক্সিজেনের অভাবে করোনা রোগীর অকাল মৃত্যু, আইসিউ সুবিধার অভাব।
হাসপাতালের চিকিৎসার জন্য ন্যূনতম বেড পাচ্ছে না এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও ওষুধের অভাবে জনগণের মধ্যে রীতিমত আতংকের সৃষ্টি করেছে।
বার্তাবাজার/পি