জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৭৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ।
দিন শেষে মাহমুদউল্লাহ রিয়াদ ৫৪ ও তাসকিন আহমেদ ১৩ রানে অপরাজিত ছিলেন। আজ দ্বিতীয় দিন মাঠে নেমে রানের গতি বাড়াতে থাকেন দুইজন। নবম উইকেটে শত রানের জুটি গড়েন তারা।
এদিকে সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ। প্রায় ১৬ মাস পর দলে জায়গা পেয়ে সেঞ্চুরি হাঁকালেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ১৯৫ বলে ১১ চার ও ১ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
অন্যদিকে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তাসকিন। ৬৯ বলে ৮ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০১ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৫ রান।
বার্তা বাজার/নব