কুমারখালীতে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ১০ জনকে জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে কঠোর লকডাউনে। সরকারি নির্দেশনা প্রতিপালনে মাঠে রয়েছে প্রশাসন। কুমারখালীতে সরকারি আদেশ অমান্য করায় ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরবাজার এলাকায় নির্দেশনা অমান্য করায় ১০ জন ব্যবসায়ী, ক্রেতা ও জনগণকে পাঁচ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান। এসময় আনসার ও অফিসের স্টাফ সহযোগীতা করেন।
বার্তা বাজার/টি