আশুগঞ্জে কোভিড শনাক্তে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোভিড-১৯ রোগী শনাক্তে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৮ জুলাই) দুপুরে আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আশুগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহা এই টেস্টের উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে অ্যান্টিজেন টেস্ট করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস থেকে আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০০ কিট দেওয়া হয়েছে।

একজন করোনা রোগীকে পরীক্ষার পর মাত্র ২০-২৫ মিনিটের মধ্যে ফল দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে আসা রোগীদের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হবে। যাদের করোনার উপসর্গ রয়েছে তারা ১০০ টাকা ফি দিয়ে এই পরীক্ষা করাতে পারবেন।

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুপুর সাহা জানান, যেসব রোগীর সবোর্চ্চ উপসর্গ রয়েছে তাদেরকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। রির্পোটে যাদের নেগেটিভ হবে তাদের নমুনা ঢাকা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর