লালমোহনে ইয়াবাসহ যুবক আটক

ভোলার লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ পারভেজ (২৬) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১১টায় তাকে পৌরসভার ৫নং ওয়ার্ড সবুজবাগ এলাকার সেলিমের বাসা থেকে আটক করা হয়। আটক পারভেজ একই ওয়ার্ডের নয়ানীগ্রামের আঃ মালেকের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মোঃ মাহমুদুল হাসান ও শাহজালালসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌর ৫নং ওয়ার্ড সবুজবাগ এলাকা থেকে পারভেজ কে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ ও পুলিশ সুপারের নেতৃত্বে নিয়মিত মাদক অভিযানের অংশ হিসেবে ৫০ পিস ইয়াবাসহ পারভেজ কে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬, তারিখ ৮জুলাই।

অনিক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর