বকেয়া বেতনের দাবিতে কাঁচপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যানজট

দুই মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টায় জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সিনহা গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। পরে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মহাসড়কে কয়েক শ’ মালবাহী যানবাহন ও প্রাইভেটকার আটকা পড়ে। ফলে সেতুর দুপাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

তাদের দাবি, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের কর্তৃপক্ষ গত চার মাস তাদের বেতন-ভাতা পরিশোধ করেনি। বর্তমানে কারখানাটি বন্ধ আছে। মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেওয়ার আশ্বাস দিলেও তারা তা করেনই। এ কারণে তারা মহাসড়কে নেমেছেন।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা দুটি মহাসড়ক অবরোধ করেছে। খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গার্মেন্টস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা অবরোধ সরানোর চেষ্টা করছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর