খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু

করোনাভাইরাসের নতুন হটস্পট খুলনা বিভাগ। এ বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেন কমছেই না। খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। গতকাল এ বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১ হাজার ৭৩২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল এ বিভাগে রেকর্ড ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার (৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মৃত ৫১ জনের মধ্যে সর্বোচ্চ ২১ জন খুলনার। এছাড়াও কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ছয়জন, ঝিনাইদহে তিনজন, মাগুড়ায় তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন, নড়াইলে তিনজন, বাগেরহাটে একজন ও মেহেরপুরে একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৫৩১ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১ হাজার ৪১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ১৮৪ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর