ভোলায় সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ভোলায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নাছির খলিফার ছেলে খোকনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কামাল বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাযায়, কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দিবে বলে দুই বছর আগে পাচ লাখ দশ হাজার টাকা নেয়।
স্থানীয়রা জানান, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে শুধু কামাল নয় অনেক অসহায় লোক দের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক খোকন ।
স্থানীয়ভাবে সমাধা করতে চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে খোকন লাপাত্তা হয়ে যায়। তবে নাম না বলার শর্তে কিছু ভুক্তভোগী পরিবার জানান,খোকন বাংলাদেশ সেনাবাহিনী চাকরির কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক খোকনের ভয়ে কেউ মুখ খুলে না।
এ বিষয়ে অভিযুক্ত খোকন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে খোকন কে মুটো ফোনে পাওয়া যায় নাই ।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
অনিক/বার্তা বাজার/টি