দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রীতিমত তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। দেশের ১৩ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫০ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, পাবনার একজন, নওগাঁর তিনজন, নাটোরের দুইজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।
খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দশজন ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। এছাড়াও চুয়াডাঙ্গায় ১২ জন জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। কিশোরগঞ্জে একদিনে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে আরও সাতজন মারা গেছেন। এছাড়াও কুড়িগ্রামে একজন, ঠাকুরগাঁওয়ে একজন ও বগুড়ায় ১১ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন নয়জন। এরমধ্যে মহানগরীতে দুইজন ও উপজেলায় সাতজন রয়েছেন।
বার্তা বাজার/নব