ক্লাবের জার্সিতে বহু শিরোপা জিতলেও আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত কোনো শিরোপা জেতা হয়নি লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সিতে শিরোপা জেতার খুব কাছে রয়েছেন মেসি।
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারাতে পারলেই অধরা সেই স্বপ্ন পূরণ হবে মেসির। তবে স্বপ্ন পূরণে কঠিন পরীক্ষা দিতে হবে মেসিদের। মেসির সেই স্বপ্ন পূরণ হতে দেবে না ব্রাজিল। এমনটিই জানিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস।
তিনি বলেন, মেসি নিজের ক্যারিয়ারে যেভাবে সবকিছু জয় করেছেন তাতে অনেকেই চাইবে মেসি জিতুক। কিন্তু মেসিকে তা লক্ষ্য পূরণ থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো আমরা।
মারকুইনহোস বলেন, একার পক্ষে মেসিকে আটকানো সম্ভব নয়। আমাদের একটা পুরো রক্ষণাত্মক প্রক্রিয়া প্রয়োজন। আমাদের কোচ জানেন আমাদের কি করতে হবে। শুধু মেসির দিকেই মনোযোগ দিলে হবে না। কারণে যদি মেসিকে নিয়েই পরিকল্পনা করি তাহলে অন্যরা ব্যবধান গড়ে দিতে পারে।
তিনি আরও বলেন, এমন একটা ম্যাচ খেলার স্বপ্ন দেখতাম। এই ম্যাচের ইতিহাসের জন্য এখানে খেলে গেছেন পেলে, জিকো, রোনালদো, রোনালদিনহো, অন্যদিকে মেসি, ম্যারাডোনাদের মতো খেলোয়াড়রা। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের সময় বিশ্ব থমকে যায়।
বার্তা বাজার/নব