করোনায় ১৮ জেলায় ১২৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৮ জেলায় ১২৪ জনের মৃত্যু হয়েছে। খুলনার চারটি হাসপাতালের করোনায় গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন করোনা আক্রান্ত, ৯ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁর ৩, নাটোরের ২, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং পাবনার একজন রয়েছেন।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিক্যালে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে করোনা আক্রান্ত ৫ জন আর উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু ঘটে।

মৃতদের মধ্যে ময়মনসিংহের ৬ জন, নেত্রকোণার ৩ জন, শেরপুরের ৫ জন, জামালপুরের তিনজন রয়েছেন।

এছাড়া, করোনা আক্রান্ত হযে ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় ১৭ জন, বরিশালে ১১ জন, সাতক্ষীরায় ১০ জন, চুয়াডাঙ্গায় ১০ জন, চট্টগ্রামে ৯ জন, কিশোরগঞ্জে ৭ জন এবং ঠাকুরগাঁও ও বরগুনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর