রাজশাহীতে করোনায় একদিনে আরও ১৮ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।

বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৮ জন মারা গেছেন। এদের মধ্যে সর্বোচ্চ নয়জন রাজশাহীর। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের দুইজন, পাবনার একজন, নওগাঁর তিনজন, নাটোরের দুইজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন ও নওগাঁর একজন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর দুইজন ও নাটোরের দুইজনের মৃত্যু হয়েছে।

রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৮৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর