বিশ্বে আবারও বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু

বিশ্বে আবারও বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যু। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮ হাজার দুইশ’ ২৬ জনের। এ নিয়ে করোনায় বিশ্বে মৃত্যু ৪০ লাখ ১৭ হাজারের বেশি। শনাক্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি, আর মোট শনাক্ত ছাড়িয়েছে ১৮ কোটি ৫৮ লাখ ১৭ হাজার।

এদিকে, ভারতে করোনায় মৃত্যু একদিনের ব্যবধানে কিছুটা কমলেও সংক্রমণ বেড়েছে। বুধবার দেশটিতে মারা গেছে আটশ ১৭ জন। শনাক্ত সাড়ে ৪৫ হাজারের বেশি। ডেল্টা ধরন তান্ডব চালাচ্ছে কিউবায়।

দেশটির মাতানজায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞ দুশো ডাক্তার ও নার্স আনা হয়েছে। বুধবার দেশটিতে সাড়ে তিন হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১৮ জন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্মুখসারির করোনা যোদ্ধাদের বিশেষ সম্মাননা হিসেবে তাদের অংশগ্রহণে প্যারেড করা হয়েছে। স্বাস্থ্যকর্মী, মেডিক্যাল কর্মী ও দোকানকর্মীসহ বিভিন্ন সারির করোনা যোদ্ধারা এ কুচকাওয়াজে অংশগ্রহন করে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর