লকডাউন উপেক্ষা বাজারে চায়ের দোকান, এসিল্যান্ডের উপর চড়াও কমিটির সভাপতি !

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বাজার কমিটির সভাপতির বাধার মুখে পড়েন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার ভূমি আকলিমা বেগম।

এ ঘটনায় বাজার কমিটির সভাপতিসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের নামে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানায় রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার।

স্থানীয়রা জানায়, বুধবার(৭জুলাই) বিকেলে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকের হাট বাজারে সহকারী কমিশনার ভূমি আকলিমা বেগম করোনার বিস্তার প্রতিরোধে রাষ্টীয় দায়িত্ব পালন করতে আসেন। সেখানকার এক চা বিক্রেতা ফরকেরহাট উচ্চ বিদ্যালয়ের গেটের পাশেই খোলা জায়গায় সরকারী বিধি অমান্য করে দোকান বসালে জনসমাগম নিয়ন্ত্রণে এসিল্যান্ড উচ্ছেদের নির্দেশ দেন।

এরেই জের ধরে বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু সেখানে উপস্থিত হয়ে এসিল্যান্ডের কাজে বাধা দেন এবং পরিবেশ উত্তেজিত করে এসিল্যান্ড ও পুলিশের মারমুখী আচরণ করেন। ঘটনাটি প্রশাসনের পক্ষ থেকে মোবাইল ফোনে ভিডিও করা হলে সেই মোবাইল ফোনটি মঞ্জুরুল ইসলাম কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন বলেও জানায় প্রতক্ষ্যদর্শীরা। তবে সেই চা বিক্রেতা প্রতিবাদ না করেই প্রশাসনের নির্দেশনায় দোকানটি সরিয়ে নেয় বলে জানায় স্থানীয়রা।

ওসি রাজু সরকার জানান, বাজার কমিটি সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ অজ্ঞাত নামা প্রায় ২০ বিরুদ্ধে রাষ্টীয় কাজে বাধাদানে রাজারহাট থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এব্যাপারে রাজারহাট উপজেলার সহকারী কমিশনার ভূমি আকলিমা বেগম গণমাধ্যমে কোন মন্তব্য করতে রাজি হননি।

এবিষয়ে বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ গুলো আনা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। উল্টো আমাকেই আঘাত করে আহত করা হয়েছে। এরপরে আমি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করায় তার ফোনটি কেড়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ তার।

উল্লেখ্য, এর আগেও ফরকেরহাট বাজারে এসিল্যান্ড এর অবৈধ উচ্ছেদ অভিযানে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় মঞ্জুরুল ইসলাম মঞ্জু বাধা প্রদান করে বলে অভিযোগ উঠেছিল।

সুজন মোহন্ত/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর