সারাদেশে জারিকৃত কঠোর লকডাউনের ৭ম দিনে রাজধানীতে ১ হাজার ১০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। লকডাউন অমান্য করে বিনা কারণে বাইরে বের হওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়।
পাশপাশি ২৪৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়। ৮০৪টি গাড়িকেও মোট জরিমানা করা হয়েছে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।
বুধবার (০৭ জুলাই) বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, লকডাউনের সপ্তম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ১ হাজার ১শ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪৫ জনকে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ট্রাফিক বিভাগ থেকে ৮০৪টি গাড়ির বিরুদ্ধে মামলার মাধ্যমে জরিমানা করা হয়েছে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।
বার্তা বাজার/এসজে