জয়পুরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৫৫০জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় ও আইন অমান্য করায় জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৃহস্পতিবার (১লা জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) পর্যন্ত ৫৫০ ব্যাক্তিকে জরিমানা করা হয়েছে। এসময়ে ৫৫০ টি মামলায় মোট ৩ লক্ষ ৭৮ হাজার ৬শত টাকা জরিমানা প্রদান করা হয়।

বুধবার (৭ জুলাই) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছে।

সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে সমগ্র জয়পুরহাট জেলায় গত ৭ দিনে সর্বমোট ১৯৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী বার্তা বাজারকে জানান, প্রতিদিনের মতো বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলায় সর্বমোট ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করাকালে ৪৭ জন ব্যক্তিকে ২৭ হাজার ৫শত টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। জেলায় ১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ৫৫০ জন ব্যাক্তিকে মোট ৩ লক্ষ ৭৮ হাজার ৬শত টাকা অর্থদন্ড প্রদানসহ ১ ব্যাক্তিকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে মোবাইল ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।

রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর