করোনা ভাইরাস: ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ১০৩, মৃত্যু ৩

ব্রাহ্মণবাড়িয়ায় লাফিয়ে বেড়েছে করোনার মাত্রা। গত কয়েক দিনে হু হু করেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় জেলায় ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। সে সাথে মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৯ জন।

সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাযায়।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় জেলা সদরে ২৬ জন, কসবায় ৩১ জন, সরাইলে ৮ জন, আখাউড়ায় ৮ জন, আশুগঞ্জে ১৭ জন, বিজয়নগরে ১ জন, নবীনগরে ৬ জন ও বাঞ্ছারামপুরে ৬ জন। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। এছাড়াও নতুন করে মারা যাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার ১ জন, নবীনগরের ১ জন ও সরাইলের ১ জন। জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ২ জনসহ এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৩ হাজার ৮২৭জন রোগী।

সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, করোনার সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা হিসেবে বিধিনিষেধ চলমান রয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমান বাড়িয়ে দেয়া হয়েছে। সে সাথে যারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রয়েছেন তারা যাতে সে বিষয়গুলো যথাযথভাবে পালন করেন সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৯ জন।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর