চট্টগ্রামে ১৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামে কঠোর লকডাউনের মধ্যে ১৯৫০ পিস ইয়াবা সহ ০১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৭ জুলাই) বিকাল সারা পাঁচটার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলকবহর এশিয়ান হাইওয়ে রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯৫০ পিস ইয়াবা সহ মোঃ মানিক মিয়া (২৭) কে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) ১ নং বিশেষ টিম বুধবার (০৭ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলকবহর এশিয়ান হাইওয়ে রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৫০ পিস ইয়াবা সহ মোঃ মানিক মিয়া (২৭) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর