তালেবান সৈন্যদের দখলে যেতে থাকা আফগানিস্তানের সৈন্যদের বিরুদ্ধে এবার অস্ত্র হাতে রাস্তায় নেমেছে দেশটির নারীরা। আফগানিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলের এলাকায় রাইফেল হাতে নিয়ে নারীরা মিছিল করেছে।
দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়, আফগানিস্তানের ঘুর প্রদেশের ওই মিছিলে শতাধিক নারী অস্ত্র উঁচিয়ে তালেবান বিরোধী স্লোগান দেয়।
এসময় ঘুর প্রদেশের নারী অধিদপ্তরের পরিচালক হালিমা পারাস্তিশ জানায়, কিছু নারী নিরাপত্তা বাহিনীকে উৎসাহ দিতে চায়, স্রেফ প্রতীক হিসেবে। তবে অনেকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা প্রস্তুত।
প্রসঙ্গত, কিছুদিন ধরে আফগানিস্তানের একের পর এক অঞ্চলে আধিপত্য কায়েম করছে তালেবানরা। দখলকৃত এলাকাগুলোতে নারীর পোশাক, চলাফেরা ও শিক্ষার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে
বার্তা বাজার/এসজে