সরিষাবাড়ীতে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে সাড়ে তিন শতাধিক পরিবহন শ্রমিক পেলো প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী। বুধবার (৭ জুলাই) বিকেলে সরিষাবাড়ী বাসষ্টেশন এ বাস শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পরিবহন শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, তেল, চিড়া, সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরন কালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা বাস মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর